জরুরী নোটিশঃ
বিষয়: ২০২৬ সালের প্যারামেডিকেল কোর্সের ফরম ফিল-আপ প্রসঙ্গে।এতদ্বারা শাহী ফার্স্ট এইড মেডিকেল ট্রেনিং সেন্টারের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের প্যারামেডিকেল কোর্সের ফরম ফিল-আপ কার্যক্রম আগামী ২১/১০/২০২৬ ইং তারিখ হতে ২৪/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে। উক্ত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে ফরম ফিল-আপ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিল-আপ সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে। অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিল-আপ সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে, কর্তৃপক্ষ জরুরী নোটিশঃ এতদ্বারা সকল প্যারামেডিকেল ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে ফিল্ড ট্রেনিং ব্যাতিত কোনো প্যারামেডিকেল ছাত্র/ছাত্রী তাদের সার্টিফিকেট প্রস্তাবিত করতে পারবেন না,অনলাইন থেকে তাদের ডকুমেন্টস সরিয়ে ফেলা হয়েছে ফিল্ড ট্রেনিং সম্পুর্ন করা হলে তাদের রেজাল্ট অনলাইন এ দেওয়া হবে
সাম্প্রতিক খবর

সাভারে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) সাভারের রাজাসন এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজনীতিবিদ, আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্টজনেরা।

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা ও সাধারণ সম্পাদক ইঞ্জি: অনিকুল ইসলাম শাওন এর আমন্ত্রণে সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আল আমিন তালুকদার, সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, এ টি এন বাংলার সিনিয়র সাংবাদিক শেখ আবুল বাশার, এডভোকেট মোঃ আলমগীর বাদশা,এডভোকেট মারুফ বিল্লাহ, ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাভার মডেল থানার উপ -পরিদর্শক সৈকত আলী সহ সংগঠনের সদস্যরা স্বাস্থ্য বিধি মেনে এ ইফতার মাহফিলে অংশ নেয়।

ইফতারের আগে জয়নাল আবেদীনের পরিচালনায় মহামারিমুক্ত পৃথিবী এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।