জরুরী নোটিশঃ
বিষয়: ২০২৬ সালের প্যারামেডিকেল কোর্সের ফরম ফিল-আপ প্রসঙ্গে।এতদ্বারা শাহী ফার্স্ট এইড মেডিকেল ট্রেনিং সেন্টারের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের প্যারামেডিকেল কোর্সের ফরম ফিল-আপ কার্যক্রম আগামী ২১/১০/২০২৬ ইং তারিখ হতে ২৪/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে। উক্ত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে ফরম ফিল-আপ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিল-আপ সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে। অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিল-আপ সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে, কর্তৃপক্ষ জরুরী নোটিশঃ এতদ্বারা সকল প্যারামেডিকেল ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে ফিল্ড ট্রেনিং ব্যাতিত কোনো প্যারামেডিকেল ছাত্র/ছাত্রী তাদের সার্টিফিকেট প্রস্তাবিত করতে পারবেন না,অনলাইন থেকে তাদের ডকুমেন্টস সরিয়ে ফেলা হয়েছে ফিল্ড ট্রেনিং সম্পুর্ন করা হলে তাদের রেজাল্ট অনলাইন এ দেওয়া হবে
পরিচালকের বাণী

পরিচালকের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Shahi First Aid Medical Training Center-এ আপনাকে স্বাগতম।

মানুষের জীবন রক্ষা একটি মহৎ দায়িত্ব। দুর্ঘটনা বা যেকোনো জরুরি মুহূর্তে সঠিক প্রাথমিক চিকিৎসা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।

আমাদের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে এমন জনশক্তি তৈরি করা, যারা জরুরি পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে প্রাথমিক সহায়তা প্রদান করতে সক্ষম হবে। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণই একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
Shahi First Aid Medical Training Center-এ আমরা শুধু প্রশিক্ষণই প্রদান করি না; বরং মানবিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ এবং সেবার মানসিকতা গড়ে তুলতেও গুরুত্ব দিই। আমাদের প্রতিটি প্রশিক্ষণ কার্যক্রম আধুনিক শিক্ষা পদ্ধতি ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে পরিচালিত হয়।

আমি সকল প্রশিক্ষণার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

আসুন, আমরা সবাই মিলে একটি দক্ষ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

ধন্যবাদান্তে,
শাহ আলম শাহী
পরিচালক
Shahi First Aid Medical Training Center